ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ খবর ]

সিলেটে পুলিশ-চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৪৯

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮, ৩১ মে ২০২০
সিলেটে পুলিশ-চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৪৯
ছবি: সংগৃহীত

সিলেটে পুলিশ-চিকিৎসকসহ আরো ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার কলেজের পিসিআর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, ফেঞ্চুগঞ্জে চারজন, বিশ্বনাথে আটজন, জকিগঞ্জে ১৪ জন, জৈন্তাপুরে তিনজন ও বিয়ানীবাজারে একজন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৫১০ জন, মৌলভীবাজারের ৯৮ জন, হবিগঞ্জের ১৭১ ও সুনামগঞ্জের ১২৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৬ জন। মারা গেছেন ১৭ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!