ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সারা খুব অপরিস্কার, বিস্ফোরক মন্তব্য মা অমৃতা সিং-এর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪, ৫ অক্টোবর ২০১৯
সারা খুব অপরিস্কার, বিস্ফোরক মন্তব্য মা অমৃতা সিং-এর
অমৃতা সিং এবং সারা আলি খান

সাইফ আলি খান ও অমৃতা সিং-এর সন্তান সারা আলি খান। ইতোমধ্যে রূপালি জগতে পা রেখেছেন সারা, পেয়েছেন বিপুল প্রশংসাও। ‘হ্যালো’ ম্যাগাজিনের কাভারেও দেখা মিলেছে সারার। সঙ্গে তার ভাই ইব্রাহিম খান। ছবিটি ইতোমধ্যেই ভাইরাল!

সম্প্রতি একটি সাক্ষাতকারে সারা সম্পর্কে মুখ খোলেন মা অমৃতা সিং। তাকে প্রশ্ন করা হয়, সারার কোন স্বভাবটি তার অপছন্দ? অমৃতা জানান, সারা ও ভাই ইব্রাহিম, দুজনেই অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন।

স্টার কিড হওয়ায় সারা ও ইব্রাহিমকে নিয়ে সবার কৌতূহলের কোন কমতি নেই। সারার বলিউডে পা রাখার পর, সেই কৌতূহল যেন আরো বেড়ে যায়। তবে শুধু সারার খারাপ দিক নয়, সাক্ষাতকারে অমৃতা জানান, সারা খুবই ডিসিপ্লিনড, প্রতিটি কাজই সে মন দিয়ে করে থাকে। জীবনের প্রতীটা ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখে চলে।

Advertisement

ইব্রাহিম সম্পর্কে তিনি বলেন, সে খুবই শান্ত এবং মানসিক দিক থেকে খুবই দৃঢ়।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!