ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ খবর ]

সাতক্ষীরায় ক্যান্সার আক্রান্ত শিশুর করোনা পজিটিভ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৩১ মে ২০২০
সাতক্ষীরায় ক্যান্সার আক্রান্ত শিশুর করোনা পজিটিভ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালা

সাতক্ষীরার তালা উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।

শিশু রিয়াদ হোসেন ওই উপজেলার তেঁতুলিয়া ইউপির কলিয়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদ হোসেন দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় একোটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। হঠাৎ করোনার উপসর্গ দেখা দিলে ২৭ মে পরিবারের লোকজন তালা হাসপাতালে গিয়ে তার নমুনা জমা দেয়। খুলনা মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা শেষে শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে।

ডা. রাজিব আরো জানান, করোনা আক্রান্ত শিশুর নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে। বর্তমানে তাকে বাড়িতেই রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হবে।

তালার ইউএনও মো. ইকবাল হোসেন জানান, এ উপজেলায় এই প্রথম কারো করোনা শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে করোনা রোগীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!