[ আন্তর্জাতিক ]
সমুদ্র থেকে ১১ ফুটের পাইথন তুললেন জীববিজ্ঞানীরা! ভিডিও ভাইরাল
ছবি- ভিডিও থেকে নেয়া
ফ্লোরিডায় ধরা পড়েছে ১১ ফুট লম্বা একটি অজগর। সাপটিকে বিসকেন ন্যাশনাল পার্ক লাগোয়া সমুদ্রে ধার হয়েছে। এটি বার্মিজ পাইথন বলে জানিয়েছেন জীববিজ্ঞানীরা। বিশ্বে যে পাঁচ প্রকারের সাপ সব থেকে লম্বা হয় বারমেস পাইথন তাদের মধ্যে একটি।
মঙ্গলবার ন্যাশনাল পার্কের তীর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জলে সাঁতরাতে দেখা যায় সাপটিকে। সেই সময় বোটে করে আশেপাশেই ছিলেন কয়েকজন জীববিজ্ঞানী। সাপটিকে দেখতে পেয়ে সেটিকে জাল দিয়ে পানি থেকে তোলেন তারা। পাড়ে নিয়ে এসে বিজ্ঞানীরা অজগরটির মাপ নেন। সাপটি ১১ ফুট লম্বা ও ওজন ১৪ কিলোগ্রামের ছিল।
সাপটিকে পানি থেকে তোলার একটি ভিডিও রেকর্ড করা হয়। পরে সেই ভিডিও ওই ন্যাশনাল পার্কের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত ভিডিওটি ২৫ হাজারের বেশি বার দেখা হয়েছে।
.png)
বিসকেন ন্যাশনাল পার্কের তরফে জানানো হয়েছে, এই সাপটি সাধারণ ফ্লোরিডার ওই অংশে দেখা যায় না। এরা মূলত এভার গ্লেডস এলাকায় বেশি পাওয়া যায়।
ভিডিও দেখুন এখানে
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!