শ্রবণ প্রতিবন্ধী নারীদের কোরআন শেখার প্রথম স্কুল
প্রত্যেক মুসলিমকে পবিত্র কোরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে।
কোরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তায়ালা কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন,
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ (সূরা: আলাক, আয়াত: ১)।
আরো পড়ুন>>> ক্ষমা : একটি নবুয়তি চরিত্রের মহৎ গুণ
আর তাই পবিত্র কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে গিয়ে শ্রবণ প্রতিবন্ধী নারীদের জন্য ছবির সাহায্যে সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে প্রথম কোরআন শিক্ষার স্কুল চালু করেছে মিসর।
যেসব নারীরা কানে শুনতে পায় না তাদের জন্য এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। মিসরের গর্ভরনেট প্রদেশের মিনিয়া শহরে এ স্কুলটি উদ্বোধন করা হয়েছে।
নিউজ সিনা ওয়েবসাইটের তথ্য মতে, গর্ভরনেট প্রদেশের রাজধানী মিনিয়া শহরের একটি মসজিদে শ্রবন প্রতিবন্ধী মেয়ে ও নারীদের জন্য সাংকেতিক ছবির মাধ্যমে বিশুদ্ধ কোরআন শেখার স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।
ছবি: সংগৃহীত
এ সাংকেতিক স্কুলে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে পড়া শেখানো হবে। যারা কোরআন হেফজ করতে চায় তাদের মুখস্ত করানো হবে। এ স্কুলেই ধর্মীয় শিক্ষাসহ প্রিয় নবীর সীরাত, দোয়া ও ইসলামিক বিষয়াদি শেখানো হবে।
ছবি: সংগৃহীত
গভর্নরেট প্রদেশের মিনিয়া শহরে প্রতিষ্ঠিত কোরআন শিক্ষার স্কুলটি শ্রবন প্রতিবন্ধীদের জন্য প্রথম স্কুল। যেখানে বিশুদ্ধভাবে কোরআন ও ধর্মীয় শিক্ষা দেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/আরএজে