ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ২৬ এপ্রিল ২০২০
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ
ছবি: প্রতীকী

বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত পুরো বিশ্ব। দিনকে দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা বলছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। 

আবার আক্রান্ত হলেও সেরে উঠতে পারবেন আক্রান্ত ব্যক্তি। তবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম না বেশি সেটা বুঝবেন কীভাবে? ভারতীয় পুষ্টিবিদ এবং লেখক ল্যুক কুটিনো স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জানান। 

তবে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবসময় ভিটামিন ও পুষ্টিকর খাবার খেতে হবে। শারীরিক ব্যায়াম করতে হবে নিয়মিত। জেনে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণগুলো- 

Advertisement

> ঘন ঘন ফ্লু বা অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তবে বুঝতে হবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কম।  

> এছাড়াও বার বার ঠাণ্ডা লাগা, হাঁচি (ধুলার কারণে অ্যালার্জি), স্থায়ী কাশি, গলা ব্যথা, ত্বকে দানা দানা ওঠা ইত্যাদির মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম।  

> ফাঙ্গাসে আক্রান্ত, ডায়রিয়া, মাড়ি ফোলা, মুখে ফুসকুড়ি, লিম্ফ বা শরীরের বিভিন্ন জায়গায় পানির মতো জমে ফুলে ওঠা ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ।

> জ্বর না হওয়াও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ। সংক্রমণ ছাড়া যদি কয়েক বছর জ্বর না হয়ে থাকে তাহলে বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা  কম। 

> রোগ প্রতিরোধ ক্ষমতার ৮০ শতাংশ নির্ভর করে অন্ত্রের সুস্থতার উপর। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, হজমে সমস্যা, অ্যাসিডিটি, পেটফাঁপা ইত্যাদি দুর্বল অন্ত্রের লক্ষণ। দুর্বল অন্ত্র বলতে ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতাকে বোঝায়। তাই প্রোবায়োটিক সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি।

> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের অধিকাংশেরই এই ভিটামিন কম। রক্তে ভিটামিন ডিয়ের মাত্রা কম থাকলে তা বাড়ানোর চেষ্টা করা উচিত। 

> সবসময় অসুস্থ থাকা, ক্লান্ত লাগা, ঘুম ঘুম ভাব, কোনো আঘাত ভালো হতে অনেক সময় লাগা, রক্ত শূন্যতা, হতাশা, চোখের নিচে কালো দাগ ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ। 

> অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা উৎপাদনও রোগ প্রতিরোধ ক্ষমতা কমের লক্ষণ। এক্ষেত্রে বাড়তি চিনি, লবণ, প্রক্রিয়াজাত খাবার ও দুধের তৈরি খাবার এড়িয়ে চলুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!