ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরণখোলায় নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:৩২, ২৩ এপ্রিল ২০২০
শরণখোলায় নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
শরণখোলায় নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

সুন্দরবনের বারকিং ডিয়ার নামে একটি বিরল প্রজাতির হরিণ শরণখোলার বলেশ্বর নদীতে সাঁতার কাটা অবস্থায় উদ্ধার করেছে এক জেলে। বুধবার সন্ধ্যায় হরিণটি সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদিন জানান, বিরল প্রজাতির এ হরিণটি ওই দিন সকালে সুন্দরনের বগী এলাকা থেকে পথ ভুলে বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে আসার চেষ্টা করছিল। 

এ সময় পার্শ্ববর্তী মঠবাড়িয়ার শাপলেজা গ্রামের জেলে দুলাল মিস্ত্রি নদীতে মাছ ধরার সময় হরিণটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। 

Advertisement

বুধবার সন্ধ্যায় সেটি শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!