[ আইন-আদালত ]
রাজীবের মৃত্যু: দুই বাস চালকের বিরুদ্ধে চার্জশিট
ফাইল ফটো
কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর মামলায় দুই বাস চালকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রোববার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়ার আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী।
চার্জশিটভূক্ত আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদ।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান ছাত্র রাজীব। তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ১৬ এপ্রিল মধ্যরাতে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!