[ দেশজুড়ে ]
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম, সম্পাদক মানিক
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর মানিক, সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়েছে। এতে সভাপতি হয়েছেন ডেইলি বাংলাদেশের প্রতিনিধি এম. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আলমগীর মানিক।
সোমবার বিকেলে শহরের কাঠালতলীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা। নির্বাচন শেষে সবার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন তারা।
সংগঠনের সদস্যদের সরাসরি ভোটে আরো বিজয়ী হয়েছেন- সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান, অর্থ-সম্পাদক মো. শফিকুর রহমান। এছাড়া সংগঠনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি নুরুল আমিন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!