ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

যশোরে পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৩ জুন ২০২০
যশোরে পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
ফাইল ফটো

খেলা করতে গিয়ে পানিতে ডুবে যশোরের অভয়নগরে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউপির সিদ্ধিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত হাসান ও হুসেইন সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে।

মাজেদ শেখের ভাই স্থানীয় ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার বাড়ির পাশে খেলা করছিল দুই ভাই হাসান-হুসেইন। বুধবার দুপুরের দিকে দুই ছেলেকে না পেয়ে তাদের মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার মধ্যে দুই ছেলেকে ভেসে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। যমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!