ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনার চরে আশ্রয় পাবে ৫০ পরিবার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৭ জানুয়ারি ২০২০
যমুনার চরে আশ্রয় পাবে ৫০ পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে যমুনার চরে নির্মাণ করা হচ্ছে গুচ্ছগ্রাম। এতে আশ্রয় পাবে ৫০টি ভূমিহীন পরিবার।

সোমবার সরেজমিনে দেখা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ওই উপজেলার চিনাডুলী ইউপির নন্দেনের পাড়ায় গুচ্ছগ্রাম নির্মাণ ও পুকুর খননের কাজ শুরু হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বর্ষা মৌসুমের আগেই ৭৫ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ শেষ হবে।

Advertisement

ইসলামপুরের ইউএনও মিজানুর রহমান বলেন, যমুনা নদীর ভাঙনে ভিটেমাটি হারানো ৫০টি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!