মাত্র পাঁচ মিনিটে ব্যথা ছাড়াই দূর করুন অবাঞ্চিত লোম
ত্বকের অবাঞ্ছিত লোম থাকা খুবই বিরক্তিকর। এর কারণে সৌন্দর্যের ওপরও প্রভাব পড়ে। তাই অনেকে এই অবাঞ্ছিত লোম থেকে রক্ষা পেতে কত কিনা করেন।
আর এর জন্য অনেক কষ্টও পেতে হয়। তাছাড়া বিভিন্ন প্রসাধনী আছে যা ত্বকের ক্ষতি করে। তাই এসব কষ্টকর ও ক্ষতিকর প্রসাধনী ব্যবহার না করে জেনে নিন একটি উপায়। যার ব্যবহারে খুব সহজেই এই অসস্তিকর সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। চলুন তবে জেনে নেয়া যাক উপায়টি-
তৈরির ও ব্যবহার পদ্ধতি
একটি বাটিতে এক চামচ তুথপেস্ট, এক চামচ বেকিং সোডা, দুই টেবিল চামচ লেবুর রস এবং হাফ টেবিল চামচ লবণ নিন। এবার সবগুলো উপাদান খুব ভালভাবে মিশিয়ে নিন।
এবার আপনি যে স্থানে এটি ব্যাবহার করতে চান সেখানে এই মিশ্রনটি লাগিয়ে নিন। তারপর পাচঁ মিনিটের মত ম্যাসাজ করুন। এবার আরো পাঁচ মিনিট রেখে দিন। যখন এটা শুকিয়ে যাবে তখন একটি লেবুর টুকরো নিয়ে ভাল করে ম্যাসাজ করে নিন। ব্যাস দেখবেন এই পদ্ধতিতে আপনার অবাঞ্ছিত লোম কমে গেছে। এভাবে আপনি কিছু দিন এটা ব্যবহার করলে আপনার ত্বকের অবঞ্চিত লোম একদম ঝরে যাবে।