ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘ভুয়া কাজিদের পরানো হবে জিন্স’

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৯, ১৬ অক্টোবর ২০১৯
‘ভুয়া কাজিদের পরানো হবে জিন্স’
ছবি: ডেইলি বাংলাদেশ

কোনো ভুয়া কাজি যদি বাল্যবিয়ের সঙ্গে জড়িত থেকে ধরা পড়েন, তখন তাদের পাঞ্জাবি-পায়জামা খুলে জিন্স প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দেয়া হবে। কাজির নামে পাজি চলবে না।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত শীর্ষক মতবিনিময় সভায় পাবনা সদর ইউএনও জয়নাল আবেদিন এ কথা বলেন।

ইউএনও বলেন, ইসলামের লেবাস ধারণ করে কোনো ভন্ডামি করতে দেয়া হবে না। যদিও ইসলাম সম্পর্কে কম জানি তবুও এর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পিআইও আব্দুল করিম, মো. ওয়াজেদ আলী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!