[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় স্কফ-ফেনসিডিলসহ ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কফ ও ফেনসিডিলিসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জসিম উদ্দিন ওই এলাকার আবুল ফায়েজের ছেলে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তার ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে কাশিনগর এলাকায় আসামির বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও ঘর তল্লাশি করে ৩০ বোতল স্কফ ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
.png)
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!