ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোমা ফাটিয়ে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ৩ ডিসেম্বর ২০১৯
বোমা ফাটিয়ে তিন স্বর্ণের দোকানে ডাকাতি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে এ ঘটনা ঘটে।

২০/২৫ সদস্যের একদল ডাকাত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে প্রবেশ করে। এ সময় তারা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে গার্ডদের জিম্মি করে। পরে বাজারের তিনটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে লুটপাট চালায়। এ সময় মোট ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও লাখ টাকার ওপরে লুট করে ডাকাতরা। লুটপাট শেষে তারা নদী পথে পালিয়ে যায়।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত এসপি মো. নাইমুল হক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পাশাপাশি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!