ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুয়েটে আবরার হত্যায় শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ৭ অক্টোবর ২০১৯
বুয়েটে আবরার হত্যায় শিক্ষার্থী আটক

বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যায় আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে তাকে আটক করা হয়।

নিহত আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন।

Advertisement

এর আগে সোমবার ভোরে শের-ই বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।

বুয়েটের ডা. মাসুক এলাহী জানান, রাত্রিকালীন ডিউটিতে ছিলাম। ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের মরদেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।
 
চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানান, সোমবার ভোরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্য রাতের দিকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবরারের পায়ে এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!