ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুলবুলে ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষক পেলেন সার-বীজ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৬ জানুয়ারি ২০২০
বুলবুলে ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষক পেলেন সার-বীজ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এক হাজার ২০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রত্যেককে পাঁচশ টাকা করে দেয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

Advertisement

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, প্রত্যেক কৃষককে দুই কেজি করে ভুট্টার উন্নত বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। লালশাক, করলা, বেগুন, মিষ্টি কুমড়ার জন্য এক প্যাকেট করে বীজ ও পাঁচশ টাকা দেয়া হয়। এছাড়া মুগডালের জন্য পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!