ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যালয়ের মূল ফটক বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশিত: ১০:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২০
বিদ্যালয়ের মূল ফটক বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউপির নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটক বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশের জন্য দুইটি গেট রয়েছে। মেইন গেট পূর্ব দিকের বাজার সংলগ্ন ও আরেকটি উত্তরে। বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীরা পূর্ব দিক দিয়ে স্কুলে প্রবেশ করত। কিন্তু হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়েছে বাজার সংলগ্ন পূর্ব দিকের গেট। এ কারণে শিক্ষার্থীদের মেইন সড়ক ধরে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে উত্তর দিকের গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার শিক্ষার্থীসহ অভিভাবকরা বলার পরও খোলা হয়নি বিদ্যালয়ে প্রবেশের ওই মূল ফটক।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, অনেক দিন ধরে বিদ্যালয়ের ওই গেট বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তাদের উত্তরের গেট দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে। বিকেলে খেলাধুলা করতে হলেও ওই গেট দিয়ে প্রবেশ করতে হয়। বিদ্যালয়ের ওই মূল গেট বন্ধ থাকার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ওই গেট খোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন মন্ডল জানান, গেটটি স্কুল চলাকালীন সময়ে খোলা হয়, তাছাড়া বন্ধ রাখা হয়। গেট খোলা থাকলে বাহিরের লোকজন এসে ময়লা-আবর্জনা ফেলেন। এজন্য ওই গেট বন্ধ রেখে উত্তরের গেট খোলা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন জানান, এ বিষয়ে এখনো আমার কাছে কেউ অভিযোগ করেননি। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!