[ দেশজুড়ে ]
বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি রাখালের
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে জোহরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে মাসুদপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোহরুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর ঠুটাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে জোহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে জোহরুল ইসলাম নিহত হন। পরে তার সহযোগীরা জোহরুলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন।
এ ব্যাপারে ৫৩-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।
ডেইলি-বাংলাদেশ/আরএম/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!