চাহিদার তুলনায় বাজারে এর সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের মধ্যে উৎকন্ঠা বেড়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব, পরিচালক ও বিজ্ঞানীরা উদ্যোগ গ্রহণ করেন।
গত ২৩ মার্চ স্থানীয়ভাবে হ্যান্ড সেনিটাইজার ল্যাবরেটরিতে তৈরির জন্য কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি (কৃষি মন্ত্রণালয়ের একমাত্র অ্যাক্রিডেটেড ল্যাবরেটরি), পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের এনালাইটিক্যাল ল্যাবরেটরি এবং উদ্ভিদ রোগত্ত্ব বিভাগের ল্যাবরেটরিতে কর্মরত কৃতি বিজ্ঞানীদের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে কমিটি গঠন করা হয়। এ কমিটি তাৎক্ষণিকভাবে হ্যান্ড সেনিটাইজার তৈরির সব ক্যামিক্যাল, রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ করে স্থানীয়ভাবে ল্যাবরেটরিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন।
.png)
এ হ্যান্ড স্যানিটাইজার বারি’র প্রধান কার্যালয়ের সব কেন্দ্র ও বিভাগে সরবরাহ করা হয়। বাজারে হ্যান্ড স্যানিটাইজার এর স্বল্পতার এ সময়ে এ উদ্যোগকে প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা ধন্যবাদ জানান।
গাজীপুরের বারি’র সব প্রবেশপথে প্রতিটি বিভাগে ও প্রশাসনিক কার্যালয়ের প্রবেশের সময় এ স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। স্থানীয়ভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত হওয়া হ্যান্ড স্যানিটাইজারের সহজলভ্যতায় বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নিরাপদ কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে।