ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাবার রিভলবার মেয়ের শুটিং অনুশীলন, সাসপেন্ড পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৯
বাবার রিভলবার মেয়ের শুটিং অনুশীলন, সাসপেন্ড পুলিশ কর্মকর্তা
ছবি- সংগৃহীত

শুটিং অনুশীলনের জন্য নিজেরই সার্ভিস রিভলবারটি মেয়ের হাতে তুলে দিয়েছিলেন পুলিশ  কর্মকর্তা বাবা। মেয়ের শখের দিকে গুরুত্ব দিতে গিয়ে নিয়মের তোয়াক্কা করেননি তিনি। মেয়ের সেই শখ পূরণের চরম মাশুল গুনতে হয়েছে ভারতের দিল্লির ওই পুলিশ অফিসারকে।

শুটিং অনুশীলনের ভাইরাল সেই ভিডিওর জেরে শুক্রবার সাসপেন্ড করা হয়েছে দিল্লি পুলিশের রিজার্ভ ইনস্পেক্টর দীনেশ কুমারকে। 

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তর-পশ্চিম জেলা পুলিশ লাইনের শুটিংরেঞ্জে মেয়ের হাতে নিজের সার্ভিস রিভলবারটি তুলে দিচ্ছেন দিল্লি পুলিশের ওই রিজার্ভ ইনস্পেক্টর। ওই পুলিশ অফিসারের পরনে খাকি উর্দি। মেয়ে শুটিং রেঞ্জে বাবার ওই রিভলবার নিয়ে অনুশীলনে ব্যস্ত।

Advertisement

ডিসিপি বিজয়ন্ত গোয়েল আর্য বলেন, এটা কর্তব্যের অপমান। একজন পুলিশ অফিসার কখনো তার সার্ভিস পিস্তল অন্যের হাতে তুলে দিতে পারেন না। যে কারণে দীনেশ কুমারকে সাসপেন্ড করা হয়েছে।

১৩ সেপ্টেম্বরের এই ঘটনাটির বিষয়ে উত্তর-পশ্চিম জেলা ডেপুটি কমিশনার অফ পুলিশ বিজয়ন্ত গোয়েল খবরের সত্যতা স্বীকার করেছেন। 

তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি। প্রাথমিক তদন্তে এর সত্যতা নিশ্চিত হয়েছে। আরো তদন্ত চলছে। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!