[ দেশজুড়ে ]
বরিশালে শিক্ষা উপকরণ বিতরণ
ছবি : ডেইলি বাংলাদেশ
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, পোশাকসহ মোট ১৫টি উপকরণ বিতরণ হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গেরাকুল আক্তারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোটারী ক্লাব ঢাকা ও স্লিপিং চিল্ড্রেন অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড (এসসিএডব্লিউ) কানাডার আয়োজনে এসব উপকরণ বিতরণ হয়।
শিক্ষা উপকরণের পাশাপাশি শীতের পোশাক, কম্বল, মশারি ও বালিশ বিতরণ করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন কানাডার নাগরিক ক্রিস্টোফার হিলস, গেইল মেরিয়ান হিলস, স্লিপিং কিটস ডিস্ট্রিবিউশন কমিটির চেয়ারম্যান জহিরুল গনি, ডা. নিয়াজ রহমান, গেরাকুল আক্তারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!