ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বগুড়ায় মুজিব মঞ্চে তামিম-হৃদয়কে সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২০
বগুড়ায় মুজিব মঞ্চে তামিম-হৃদয়কে সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সাতমাথায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়কে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বগুড়ার বনানী মোড়ে পৌঁছার পর তাদের ফুল দিয়ে বরণ করে মোটর শোভাযাত্রার মাধ্যমে সাতমাথায় নবনির্মিত মুজিব মঞ্চে নেয়া হয়। সেখানে লাখো মানুষের মাঝে তামিম-হৃদয়কে মিষ্টিমুখ করান শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

তিনি বলেন, বগুড়ার এ দুই কৃতি সন্তানকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বড় করে সংবর্ধনা দেয়া হবে। এরইমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রিকেট বোদ্ধারা উপস্থিত ছিলেন।

Advertisement

সংবর্ধনা শেষে তানজিদ হাসান তামিমকে সোনাতলা উপজেলার ফাজিলপুর ও তৌহিদ হৃদয়কে গাবতলী উপজেলার নাংলু পশ্চিমপাড়ায় নিজেদের গ্রামে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!