ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রাক্তন বান্ধবীর সঙ্গে বাগান বাড়িতে ‘একান্তে’ সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ২ জানুয়ারি ২০২০
প্রাক্তন বান্ধবীর সঙ্গে বাগান বাড়িতে ‘একান্তে’ সালমান
ফাইল ছবি

পানভেলের বাগান বাড়িতে নতুন বছর শুরু করলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। তাও আবার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির সঙ্গে। অবাক লাগছে শুনে?

সম্প্রতি ৫৪ বছরে পা দিলেন সালমান খান। এবার সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটে পরিবারের লোকের সঙ্গেই জন্মদিন পালন করেন তিনি। অত্যন্ত সাদামাঠাভাবে জন্মদিন পালন করার পর, জমিয়ে নতুন বছর কাটালেন তিনি। 

যেখানে সালমানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, বলিউড অভিনেত্রী ডেইজি শাহ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং তার স্ত্রী ওয়ারধা নাদিয়াদওয়ালা-দেরও দেখা যায়। শুধু তাই নয়, নতুন বছরের সকালে পানভেলের বাগান বাড়িতে হেটে বেড়াতে দেখা যায় সালমানকে। 

Advertisement

অন্যদিকে ডেইজি, সঙ্গীতা এবং ওয়ারধাকেও দেখা যায় প্রাতঃভ্রমণ করতে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গেই সালমানের বাগান বাড়িতে হেটে বেড়াতে দেখা যায় সঙ্গীতা, ডেইজি এবং ওয়ারধাদেরও।

সম্প্রতি মুক্তি পায় সালমান খানের সিনেমা ‘দাবাং-৩’। এই সিনেমায় সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সালমান। যদিও দাবাং এবং দাবাং-২ এর মতো সাফল্যের মুখ দেখতে পায়নি এই সিনেমা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!