[ লাইফস্টাইল ]
প্রাকৃতিক উপায়ে ত্বকে বয়সের ছাপ এড়াবে এসব খাবার!
ছবি: সংগৃহীত
সব মানুষই নিজেকে ‘তরুণ’ ভাবতে পছন্দ করেন। সবাই চায়, আয়নার সামনে যেন নিজের চেহারাটা টান টান দেখায়। অবশ্য একটা সময়ের পর মানুষের চেহারা কুঁচকে যেতে শুরু করে।
আর এজন্য শরীরের যত্ন নিতে হবে। তবেই বয়সের ছাপ এড়ানো সম্ভব। তবে কিছু খাবার আছে যা প্রাকৃতিকভাবেই আপনার বয়স লুকিয়ে রাখতে সক্ষম। চলুন তবে জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-
> প্রতিদিন দুধ খান। দুধে প্রোটিন ও ক্যালসিয়াম থাকায় ত্বক ভালো থাকে। নিয়ম করে সয়া মিল্ক খেতে পারেন। এতে ত্বকে বলিরেখা পড়বে না। এছাড়া ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকবে।
> প্রতিদিন অন্তত এক কাপ গ্রিন টি খান। শরীরের অতিরিক্ত টক্সিন বের করে দেয় গ্রিন টি।
> সকাল বেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি খেলেই শরীর তরতাজা লাগে। ত্বকের জন্যও কফি ভালো। তবে চিনি ছাড়া।
> গাজর চোখের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। গাজরের রস নিয়মিত খেলে ত্বক ভালো থাকে। এজন্য নিয়মিত গাজরের রস খাওয়ার চেষ্টা করুন।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!