[ দেশজুড়ে ]
পূর্ব বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গেল কিশোরের প্রাণ
দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত (ছবি: ডেইলি বাংলাদেশ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে শহিদ নুর মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউপির ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জন।
নিহত শহিদনুর ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত নাসির উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন ও তার ভাই রবিকুল মিয়ার সঙ্গে পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রবিকুল মিয়া ও তার লোকজনের অস্ত্রের আঘাতে আহত হন শহিদ নুর মিয়া, তার বাবা নাসির উদ্দিনসহ ১০ জন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!