ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় বাস খালে, আহত ৩০

পিরোজপুর  প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ১৮ নভেম্বর ২০১৯
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় বাস খালে, আহত ৩০
ছবি : ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে খালে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার সকালে কলারণ খেয়াঘাট থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চরবলেশ্বর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার কবলে পড়ে।

আহতদের ৫-৬ জনকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর থেকে আসা ট্রাকটি যাত্রীবাহী বাসটিকে অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। বাসটিতে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল । 

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, হেলপার বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!