ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় তিন মুক্তিযোদ্ধা-ভাষাসৈনিকের নামে সড়ক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৭ মার্চ ২০২০
পাবনায় তিন মুক্তিযোদ্ধা-ভাষাসৈনিকের নামে সড়ক
আমিনুল ইসলাম বাদশা সড়ক উদ্বোধন

পাবনা পৌর এলাকায় দুইজন মুক্তিযোদ্ধা ও একজন ভাষাসৈনিকের নামে সড়কের নামকরণ করা হয়েছে।

সড়কগুলো হলো- বড় বাজারের দইবাজার মোড়ে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সড়ক, আটুয়া চাঁদা খাঁর বাঁশতলা মোড়ে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সড়ক, মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশা সড়ক।

শনিবার দুপুরে সড়কগুলো উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অঞ্জন চৌধুরী পিন্টু ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাবিরুল ইসলাম বিপ্লব।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পিসিসিআই সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শিবলী সাদিক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!