ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাবজি খেলার সময় ‘অন্যমনস্ক’ হয়ে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২, ২৩ ডিসেম্বর ২০১৯
পাবজি খেলার সময় ‘অন্যমনস্ক’ হয়ে তরুণের মৃত্যু
ছবি : সংগৃহীত

পাবজি খেলায় মগ্ন ছিলেন সৌরভ যাদব। টানা ঘণ্টাখানেক খেলার পর অন্যমনস্ক হয়ে অলংকার পালিশ করার কেমিক্যাল পান করে ফেলেন তিনি। এতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ।

২০ বছর বয়সী ওই তরুণ তার বন্ধু অলংকার বিক্রেতা সন্তোষ শর্মার সঙ্গে ট্রেনে করে আগ্রা যাচ্ছিলেন। দূরের যাত্রায় টুকিটাকি জিনিস নিতে তারা দুজন একটি ব্যাগ সঙ্গে নিয়েছিল। সেই ব্যাগের একটি বোতলে ছিল অলংকার পালিশ করার ক্যামিক্যাল। যাত্রা পথে পিপাসা পেলে পানির বোতলের বদলে কেমিক্যাল হাতে নেয় সৌরভ। পাবজি খেলতে মগ্ন থাকায় সে বোতলের দিকেও তাকায়নি, অনেকটুকু খেয়ে নেয়।

আগরা ক্যান্টনমেন্ট গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ জানিয়েছে, কেমিক্যাল পানের পরপরই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। ট্রেন পরবর্তী স্টেশনে নামার আগেই তার মৃত্যু হয়।

২০১৭ সালে বাজারে আসা পাবজি গেমটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। গেমটির নির্মাতা চীনা প্রতিষ্ঠান টেনসেন্ট। তবে খোদ চীনেই গেমটি নিষিদ্ধ। আসক্তি তৈরির অভিযোগে চীন সরকার গত মে মাসে গেইমটি নিষিদ্ধ ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!