ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ১২০০ বস্তা চাল জব্দ, গোডাউন সিলগালা করলো প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ৩০ এপ্রিল ২০২০
নারায়ণগঞ্জে ১২০০ বস্তা চাল জব্দ, গোডাউন সিলগালা করলো প্রশাসন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে এক হাজার ২শ’ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে বন্দরের মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান ইউএনও শুক্লা সরকার।

গোডাউনের কর্মচারীরা জানান, গোডাউনটিতে চাল মজুদ করেছেন মদনপুর ইউপির বাসিন্দা জাবেদ ভূঁইয়া নামে এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর ইউএনও শুক্লা সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনটিতে অভিযান চালানো হয়। সব মিলিয়ে এক হাজার ২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশ্যে মজুদ করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হলে তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। পরবর্তীতে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!