ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে এসএসসিতে প্রক্সি দিয়ে শিক্ষার্থী জেলে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২০
নান্দাইলে এসএসসিতে প্রক্সি দিয়ে শিক্ষার্থী জেলে
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার খুররম খান চৌধুরী কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।

দণ্ডিত সাবিনা ইয়াসমিন ঈশ্বরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল হালিমের মেয়ে। তিনি একই উপজেলার আয়শা ছফির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জানান, খুররম খান চৌধুরী কলেজ কেন্দ্রে প্রক্সি দিচ্ছে এমন অভিযোগে সেখানে যান তিনি। পরে সত্যতা পেয়ে সাবিনাকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!