ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নাইমের বিদায়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ২৩ নভেম্বর ২০১৯
নাইমের বিদায়ে বিপদে বাংলাদেশ
ফাইল ফটো

ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে টাইগারদের লক্ষ্য ৩০২ রান। শুরুটা দারুণ হলেও সবাইকে হতাশ করে আউট হয়েছেন সৌম্য সরকার। এরপর আরেক ওপেনার নাইমের বিদায়ে ব্যাকফুটে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান। 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার ও নাইম শেখ। শুরু থেকেই বোলারদের উপর চড়াও হন সৌম্য। প্রথম পাঁচ বলেই হাকান ২ চার ও একটি ছক্কা। সৌম্য ঝড়ে দারুণ শুরুর আশা দেখেছিল টাইগার সমর্থকরা। তবে বেশিক্ষণ টিকলেন না তিনি। তৃতীয় অভারেই স্লিপে ধরা পড়েন। ৬ বলে ১৫ রান করেন এ ড্যাশিং ওপেনার।

সৌম্যের বিদায়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার নাইম শেখ। ষষ্ঠ ওভারে হাসনাইনের প্রথম বলে ছয় মেরে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। কিন্তু পরের বলেই ক্যাচ হয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ১৬ রান করেন নাইম।

এর আগে শনিবার সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং টিম। নাজিরের সেঞ্চুরিতে ৩০১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৩ উইকেট শিকার করেন সুমন খান।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!