ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দৌলতদিয়ায় রাজধানীমুখী যাত্রীর ঢল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৩০ মে ২০২০
দৌলতদিয়ায় রাজধানীমুখী যাত্রীর ঢল
দৌলতদিয়ায় ফেরিতে উপচে পড়া ভিড়

ঈদের ছুটি শেষ হয়েছে চারদিন আগে। এখনো রাজধানীতে ফিরছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দেখা গেছে রাজধানীমুখী যাত্রীদের ঢল।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সামাজিক দূরত্ব ও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছে শত শত মানুষ। সকাল থেকেই উপচে পড়া ভিড় নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচল করছে প্রতিটি ফেরি।

দৌলতদিয়া ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে ছোট-বড় ১৪টি ফেরিতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যাত্রী ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের নির্দেশনার তোয়াক্কাই করছে না যাত্রীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!