দাঁতব্যথায় ভুগছেন? ঘরোয়া তিন উপাদানে নিমিষেই মিলবে মুক্তি
ছোট-বড় সবাই দাঁতব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন। যা খুবই বিরক্তিকর একটি সমস্যা। অনেকেই ওষুধ সেবনের মাধ্যমে এই ব্যথা কমিয়ে রাখেন। যা বেশ সময় সাপেক্ষও হয়ে থাকে।
জানেন কি, দাঁতব্যথার উপসম রয়েছে আপনার ঘরেই। যেগুলো নিমিষেই আপনার দাঁতব্যথা ভালো করে দেবে। কিছু ভেষজ রয়েছে, যেগুলো ব্যথা কমাতে বেশ উপকারী। এগুলোর ব্যবহার দাঁতব্যথা কমাতে প্রাকৃতিকভাবে কাজ করবে।
হেলথ ডাইজেস্ট জানিয়েছে দাঁতব্যথা কমাতে তিন ভেষজ উপাদানের কথা। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
.png)
লবঙ্গ
লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়ার উপাদান। এই উপাদান ব্যথা কমাতে কার্যকর। দাঁতব্যথা কমাতেও লবঙ্গের কোনো জুড়ি নেই। ব্যথা কমাতে কয়েকটি লবঙ্গ চিবিয়ে নিন। এতে দ্রুত ব্যথা কমে যাবে।
রসুন
রান্নায় রসুনের ব্যবহার খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া রসুনের মধ্যে রয়েছে ব্যথানাশক ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। দাঁতব্যথায় রসুন বেটে মাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এতে ব্যথা কমবে।
পেয়ারা পাতা
পেয়ারা পাতা নানান গুণে পরিপূর্ণ। এর মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। দাঁতব্যথা কমাতে কিছু পেয়ারার পাতা নিয়ে চিবাতে পারেন। পেয়ারার পাতা অথবা পেয়ারা পাতার রস কয়েক মিনিট মুখে রাখুন। এতে দাঁতব্যথা অনেকটা কমবে।