ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলবাহী গাড়িতে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণ, নিহত ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫, ১৫ মে ২০২০
তেলবাহী গাড়িতে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণ, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে একটি ওয়ার্কশপে তেলবাহী গাড়ি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার দক্ষিণ সুরমার কুচাই এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। 

নিহতরা হলেন, ওয়ার্কশপের কর্মচারী কুচাই এলাকার বাসিন্দা কমর উদ্দিন ও লরিচালক মনির আহমদ। 

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশএ তথ্য নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, পদ্মা কোম্পানির একটি তেলবাহী গাড়ি কুচাই এলাকার মা ওয়ার্কশপে সার্ভিসিংয়ের জন্য নেয়া হয়। এ সময় কর্মচারীরা গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা গাড়িতে গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!