ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তিনবার বিয়ে করেছেন শাহরুখ! ফাঁস হল তথ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫, ১২ এপ্রিল ২০২০
তিনবার বিয়ে করেছেন শাহরুখ! ফাঁস হল তথ্য
শাহরুখ খান

বলিউডের ‘বাদশাহ’ খ্যাত অভিনেতা শাহরুখ খান। সিনে ইন্ডাস্ট্রির যেকোন কাজে সবার প্রথমে এগিয়ে আসেন তিনি। তবে তার এই বাদশাহ হয়ে উঠার পিছনের জার্নিটা কিন্তু এতটা সহজ ছিল না। আর শাহরুখের এই পথচলায় তার পাশে ছিলেন স্ত্রী গৌরী খান। 

তাদের সম্পর্ক নিয়ে মাঝে মাঝেই নানা গুঞ্জন রটে। তবে সেসবে কান না দিয়ে তারা এগিয়ে চলেছেন নিজের মনে। আর তাই তো তাদের সম্পর্ক এখনো অটুট বন্ধনে বাধা। বলিউডে প্রেমের গল্পের কথা উঠলে শাহরুখ ও গৌরীর কথা আসবেই।

তবে শাহরুখ কিন্তু বিয়ে একবার করেননি, তিনি তিনবার বিয়ে করেছেন। কি শুনে একটু অবাক হলেন তো? বলিউডের এই বাদশাহ তিনবার বিয়ে করলেও কনে কিন্তু ছিলেন একজনই, গৌরী খান। 

Advertisement

গল্পটা হল, শাহরুখ ও গৌরীর বিয়েটা প্রথমে কেউ-ই মেনে নিতে পারেননি। একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়েতে মোটেও রাজি ছিলেন গৌরীর পরিবারও। তাই প্রথমে রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা। 

এরপরে নিকাহ অর্থাৎ ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখমতে পঞ্জাবি ওয়েডিং। গৌরীরই নাকি ইচ্ছা ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছাকেই শাহরুখ পূরণ করলেন নিজের মতো করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!