ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমন্বয়ে ১-১৮ নভেম্বর ১৮টি হলে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। এদের মাঝে নির্বাচিতদের নিয়ে গড়ে তোলা হবে ‘ডাকসু সাংস্কৃতিক দল’। আগ্রহী সব আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রতিযোগিতার বিষয়াবলী: রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, আধুনিক গান, একক নৃত্য, একক অভিনয় একক আবৃত্তি।
.png)
যেকোনো প্রতিযোগী সঙ্গীতের যেকোনো দুটি বিষয়সহ মোট তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই বৈধ আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
এ প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।
এ বিষয়ে প্রোগ্রামটির প্রধান সমন্বয়ক ডাকসু’র সাংস্কৃতিক আসিফ তালুকদার ডেইলি বাংলাদেশকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্বাস করে, একটি ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এই তাড়না থেকে মূলত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।
তিনি জনান, এ আয়োজন ১লা নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত হল পর্যায়ে সম্পন্ন হবে। এতে যারা ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান অর্জন করবে, তাদেরকে হলেই পুরস্কৃত করা হবে। এভাবে যারা বিভিন্ন সেগমেন্টে শীর্ষ স্থান অর্জন করবে, তাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে মূল আয়োজনটি সম্পন্ন করা হবে।
ডাকসু জিএস গোলাম রাব্বানী বলেন, লেখাপড়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশেষত শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের মেধা বিচ্ছুরণে সহায়ক ভূমিকা পালন করতে ডাকসু বদ্ধপরিকর। এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি হলের শিক্ষার্থীদের মাঝে লুকায়িত সাংস্কৃতিক প্রতিভা উন্মোচিত হবে।