[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে প্রতিকেজি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে ৪৫ টাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। বুধবার জেলা কালেক্টরেট চত্বরে এর উদ্বোধন করেন ডিসি ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ডিসি জানান, এখন থেকে প্রতিদিন টিসিবি’র মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে ৪৫ টাকায় এককেজি পেঁয়াজ দেয়া হবে। খুব অল্প সময়ের মধ্যে জেলার সব উপজেলায় টিসিবি এ কার্যক্রম শুরু করবে।
টিসিবি কর্তৃপক্ষ জানায়, মিশর থেকে আমদানি করা চার হাজার কেজি পেঁয়াজ মজুদ রয়েছে। এসব পেঁয়াজ চারদিন বিক্রি হবে। এছাড়া নতুন করে পেঁয়াজ আসার কথা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!