ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত বেড়ে ৬১

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৬, ২৪ মে ২০২০
ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত বেড়ে ৬১
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে আরো ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১ জন হলো। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ জন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, শনিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে ওই ১০ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে তিনজন সদর উপজেলার, ছয়জন বালিয়াডাঙ্গীর ও একজন পীরগঞ্জের বাসিন্দা।

তিনি আরো জানান, জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ২৬৫ জনের নমুনা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!