ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের বক্তৃতার কপি ছিড়ে ফেললেন স্পিকার পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২০
ট্রাম্পের বক্তৃতার কপি ছিড়ে ফেললেন স্পিকার পেলোসি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসির মধ্যকার তিক্ততা যেন দিন দিন বেড়েই চলছে। এ তিক্ততার জের ধরে মঙ্গলবার ট্রাম্পের তৃতীয় স্টেট অফ ইউনিয়নের এক বক্তৃতার কপি ছিড়ে ফেলেন ন্যান্সি।

ট্রাম্পের এ ভাষণের একদিন পরেই ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন বিচার শুরু করতে যাচ্ছে সিনেট। গত ডিসেম্বরে যে কক্ষে অভিসংশিত হয়েছিলেন ট্রাম্প সে কক্ষেই তিনি ভাষণটি দিয়েছেন। তবে ট্রাম্প ৮০ মিনিটের ভাষণে তার অভিশংসনের বিষয়টিকে এড়িয়ে গেছেন।

সিএনএনের এক ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই সবাই হাততালি দিয়ে অভিবাদন জানান। এসময় ট্রাম্পের পিছনে সারিতে থাকা স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের বক্তৃতার কপি ছিড়ে ফেলেন।

ট্রাম্প বক্তৃতা দেয়ার আগে পেলোসি জানিয়েছিলেন, গত অক্টোবরের পর প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়নি। ভাষণের আগে হাত বাড়িয়ে দিলেও পেলোসি’র সঙ্গে হাত মেলাননি ট্রাম্প।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!