[ খেলা ]
টি-টেন লিগে তৃতীয় স্থানে বাংলা টাইগার্স
ফাইল ফটো
আবু ধাবি টি-১০ লিগে তৃতীয় স্থান দখল করে এবারের আসর শেষ করলো বাংলা টাইগার্স। কালান্দার্সকে ৬ উইকেটে বড় ব্যবধানে হারায় বাংলা টাইগার্স।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে কালান্দার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলা টাইগার্স। ডেভিড মালানের ২৪ ও ফিল সল্টের ৩০ রানের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১০৯ রান তোলে কালান্দার্স।
১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রাইলি রুশো আর আন্দ্রে ফ্লেচারের ঝড়ো ইনিংসে উপর ভর করে দুই বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার্স। ৩০ বলে ৫২ রান করে ম্যাচসেরা হন ফ্লেচার। এছাড়া ১৫ বলে ৩১ রান করেন আরেক ওপেনার রাইলি রুশো। =
স্কোর :
কালান্দারস: ১০৯/৩ (সল্ট ৩০, জয়াসুরিয়া ২/১৪)
বাংলা টাইগারস :১১৩/৪ (ফ্লেচার ৫২, জর্দান ক্লার্ক ১/১৮)
ডেইলি-বাংলাদেশ/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!