ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জীবনের পড়ন্ত বিকেলে সংসার পাতলেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪, ১৭ জানুয়ারি ২০২০
জীবনের পড়ন্ত বিকেলে সংসার পাতলেন এই অভিনেতা
ছবিঃ সংগৃহীত


বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়ের সম্পর্ক। বয়স যে শুধুমাত্র সংখ্যা -সেই কথাটিকে আবারো বাস্তবে রূপ দিয়েছেন এই জুটি। দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়লেন তিনি। পাত্রের বয়স ৭৫ আর পাত্রীর ৪৯, কিন্তু ভালবাসার কাছে বয়স যে তুচ্ছ তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।

বৃহস্পতিবার রাতে কলকাতার এক রেস্তোরাতে বসেছিল বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে  ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করলেন তারা। সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর। অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়। কলকাতার হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরায় বসে তাদের বিয়ের আসর। তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় ছিল না কোনো কমতি।

বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

ডেইলি বাংলাদেশ/ জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!