জাতীয় প্রেসক্লাবে করোনার নমুনা সংগ্রহে বুথ চালু
করোনাসংক্রমণজনিত পরিস্থিতিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংক্রমণ পরীক্ষার বা নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম।
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে চালু করা এ বুথে প্রেসক্লাব ও ডিইউজে সদস্য, তার স্ত্রী/স্বামী ও সন্তানরা সেবা গ্রহণ করতে পারবেন।
.png)
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুথ খোলা থাকবে। তবে একদিন আগে নিবন্ধন সাপেক্ষে এই সেবা নিতে পারবেন সদস্য ও তাদের পরিবার।
নিবন্ধনের জন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের নম্বর হলো- মাঈনুল আলম, যুগ্ম সম্পাদক, জাতীয় প্রেসক্লাব, মোবাইল নম্বর: ০১৭১৩০৬৬১৬৬; এ জিহাদুর রহমান জিহাদ, সাংগঠনিক সম্পাদক, ডিইউজে, মোবাইল নম্বর: ০১৭১৩০৬৬৫৮৮; আছাদুজ্জামান, প্রচার সম্পাদক, ডিইউজে, মোবাইল নম্বর: ০১৭১৬১৮০৮৮২; সোহেলী চৌধুরী, জনকল্যাণ সম্পাদক, ডিইউজে, মোবাইল নম্বর: ০১৭২৬৭৪৭৮৭০; জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দফতর সম্পাদক, ডিইউজে, মোবাইল নম্বর: ০১৭১৬৪৮৩৩৯৯; রাজু হামিদ, নির্বাহী সদস্য, ডিইউজে, মোবাইল নম্বর: ০১৭১৬০০৯৯৬৫।