ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২৪ অক্টোবর ২০১৯
ছোট ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউপির পূর্ব মোমারিজপুর গ্রামে ছোট ভাইয়ের রডের আঘাতে মারাত্মক আহত বড় ভাই আবু আহম্মদের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দাগনভূঞা থানার এসআই আবদুল আউয়াল জানান, গত মঙ্গলবার পূর্ব মোমারিজপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের ইউসুফ মেম্বার বাড়িতে সম্পত্তি বিরোধের জেরে আমেরিকা প্রবাসী ছোট ভাই আবু তাহের রড দিয়ে পিটিয়ে তার বড় ভাই আবু আহম্মদকে মারাত্মক আহত করে। 

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্ত ছোট ভাই আবু তাহেরকে আটক করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!