ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে সালিসি বৈঠকে যুবক খুনের অভিযোগ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৫ এপ্রিল ২০২০
চট্টগ্রামে সালিসি বৈঠকে যুবক খুনের অভিযোগ
চট্টগ্রামে সালিসি বৈঠকে যুবক খুনের অভিযোগ

চট্টগ্রামের কর্ণফুলীতে চুরির ঘটনায় সালিসি বৈঠক চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে আরিফুল ইসলাম দোভাষ নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ পারভেজ নামে একজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার সকালে উপজেলার চরলক্ষ্যা ইউপির খুইদ্দারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, শনিবার সকাল ১০টার দিকে খুইদ্দারটেক এলাকার বানু বাপের বাড়িতে চুরির ঘটনায় সামাজিকভাবে একটি সালিসি বৈঠক বসে। সেখানে উভয়পক্ষের তর্কাতর্কি ঘটলে একপর্যায়ে দোভাষের গলায় ছুরিকাঘাত করেন কায়সার ও তার সহযোগীরা। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঘটনার পর র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার একই এলাকার মোহাম্মদ সেলিমের ঘর থেকে ফ্যান, অলংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। শুক্রবার রাতে মালামালগুলো স্থানীয় যুবক কায়সারের ঘর থেকে উদ্ধার করা হয়। মূলত বিষয়টির সমাধান করতেই সামাজিকভাবে সালিসি বৈঠকটি বসে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!