ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে হয়ে গেল চাকরি মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৯
গোপালগঞ্জে হয়ে গেল চাকরি মেলা
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় এ মেলা হয়।

সকালে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত ডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।

বেকার যুব ও যুব নারীদের মধ্যে যারা বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহী, তাদের সঙ্গে সরাসরি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের ক্ষেত্র তৈরির লক্ষ্যে, সাশ্রয়ী খরচ ও বৈধভাবে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন হয়। মেলায় বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের ১৫টি স্টল বসে।

মেলায় সিভি সংগ্রহ, ইন্টারভিউ গ্রহণের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট নানা দিক নিয়ে সেমিনারও হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!