ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৃহবধূকে বালিশ চাপায় হত্যা: মূল হোতাসহ গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৯ নভেম্বর ২০১৯
গৃহবধূকে বালিশ চাপায় হত্যা: মূল হোতাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের বিলাসপুর এলাকায় রিনা আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যার মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- মো. হোসেন আপন, মো. ইমন রায়হান ও মো. রায়সুল ইসলাম রিফাত।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা  থেকে মূল আসামি রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যমতে একই রাতে মাগুরার মহম্মদপুর বাজার থেকে ইমন ও আপনকে গ্রেফতার করা হয়।

৩ নভেম্বর  ভোরে রিনা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনা দেখে ফেললে স্বামী মো. সিদ্দিক ব্যাপারীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যান তারা। সিদ্দিক ব্যাপারীর ভাইয়ের ছেলে আপন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!