[ বিনোদন ]
গর্বিত বাবা, রুপা জিতল শাহরুখ পুত্র আব্রাম
ছবি: সংগৃহীত
ফাদারস ডে-র বাকি রয়েছে বেশ কিছু মাস। কিন্তু বাবা শাহরুখকে আগাম উপহার দিয়ে দিল আব্রাম খান। জিতল রুপা এবং ব্রোঞ্জের মেডেল। গর্বিত বাবা ছেলের সাফল্যে এতটাই উচ্ছ্বসিত মেডেল, প্রশংসাপত্র সহ ছেলের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
স্কুলে ‘স্পোর্টস মিট’ ছিল। আর সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম। সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রুপা এবং ব্রোঞ্জ মেডেল। সেই ছবি শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন, আমার ছোট্ট সোনা, রুপা আর ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ।
কিং খানের ওই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট, লাইক। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেরাও।
২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান এবং সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখ পত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ।
জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ আব্রাম। বাবার সঙ্গে তার ‘কিউট ক্যানডিড মোমেন্ট’ মাঝে মাঝেই সোশ্যাল সাইটের ট্রেন্ডিং লিস্টে চলে আসে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!