ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কেন হাই প্রেসারের রোগীদের কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণ নিষেধ?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২০
কেন হাই প্রেসারের রোগীদের কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণ নিষেধ?
ছবি: সংগৃহীত

প্রেসার দুই ধরনের হয়ে থাকে। একটি হাই এবং অন্যটি লো। যাকে উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপও বলা হয়। এই দুই ধরনের প্রেসার শরীরে দুই রকম প্রভাব ফেলে। তাইতো কিছু নিয়ম মেনেই চলতে বলা হয় এই রোগীদের।

নিশ্চয় জানেন যে, হাই প্রেসারের রোগীদের কাঁচা লবণ খাওয়া একদম মানা। কিন্তু এর কারণ জানা আছে কী? যদিও লবণ লাবণ্য বাড়ায়, সঙ্গে খাবারের স্বাদও। তাইতো এর প্রয়োজনীয়তাও অনেক।

তবে লবণ একা থাকতে পারে না। সবসময় পানিকে সঙ্গী হিসেবে নিয়ে থাকে। ফলে শরীরে লবণ বেশি হলে পানির পরিমাণও বেড়ে যায়। কিছু অতিরিক্ত লবণ আর পানি রক্তের (ভলিউম) বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত রক্তের ভলিউম প্রেসার (রক্তচাপ) বাড়ানোতে মুখ্য ভূমিকা রাখে। তাই হাই প্রেসারের রোগীদের কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণ নিষেধ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!