কুড়িগ্রামে পাঁচ দিনের ‘দুলাভাই মেলা’
কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় আয়োজন করা হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘দুলাভাই মেলা’। শনিবার খলিলগঞ্জ বাজার সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ও মতবিনিময় সভায় দুলাভাই মেলার ঘোষণা দেয় আয়োজক কমিটি। আগামি ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
এ মেলায় থাকবে দেশীয় কুটির শিল্পের পণ্য প্রদশর্নী, মাছের মেলা, কবুতর ও পোষা প্রাণীর প্রদর্শন ও বিক্রয়, বিনা খরচে দরিদ্র পাত্র-পাত্রীর যৌতুকবিহীন বিয়ে, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বৃক্ষ মেলা, প্রবীণদের ক্লাব প্রতিষ্ঠা, মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচ, লাঠিখেলাসহ আরো নানা আয়োজন।
সভায় মেলা নিয়ে লিখিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন খলিলগঞ্জ বাজার সমিতির সভাপতি জিয়াউল হুদা সিমেল।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাপ্তাহিক বাহের দেশ’র সম্পাদক শফিকুল ইসলাম বেবু, সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তা’র সম্পাদক এবি সিদ্দিক, মাসিক বিভাস’র সম্পাদক আব্দুল খালেক ফারুক, দৈনিক সকালের কাগজ’র সম্পাদক মাহফুজার রহমান টিউটর, দৈনিক জাগো বাহে’র সম্পাদক রেজাউল করিম রেজা, খলিলগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজুসহ প্রমুখ।